DHAKA STOCK EXCHANGE
বুধবার, ৬ জুন, ২০১২
মঙ্গলবার, ৫ জুন, ২০১২
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এনভয় টেক্সটাইল লিমিটেডের
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এবং অ্যারিয়েন কেমিক্যালসকে প্লেসমেন্টের
মাধ্যমে মূলধন উত্তোলনের অনুমোদন করেছে। আজ কমিশনের নিয়মিত ৪৩৫ তম সভায় এ
অনুমোদন দেয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা যায়।প্রতিষ্ঠানটির
শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৯০ কোটি টাকা উত্তোলন করতে পারবে। এ
ক্ষেত্রে ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা
নির্ধারণ করা হয়েছে।
উত্তোলিত অর্থ মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। ২০১০-১১ অর্থবছরের আর্থিক নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৪.৪২ টাকা। প্রতিষ্ঠানটি ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া অ্যারিয়ান কেমিক্যালস লিমিটেডকে প্লেসমেন্টের মাধ্যমে ১০ টাকা মূল্যের ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন করেছে। উল্লেখ্য কোম্পানির বর্তমান শেয়ারহোল্ডাররা এবং ব্যক্তি/প্রতিষ্ঠান এই শেয়ার ক্রয় করতে পারবে।

সুত্র শেয়ারনিউজ২৪.কম
ঢাকা, জুন ০৫:
আরগন ডেনিমসের আইপিও অনুমোদন
আরগন ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার সংস্থাটির ৪৩৪তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরগন ডেনিমস নামের কোম্পানি ১০ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৩২ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা মূল্যের কোম্পানির প্রতিটি শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ৩৪ টাকা করে। লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লি. ও আরগন ডেনিমস লিমিটেডের ইস্যু ব্যবস্থপনার দায়িত্ব পালন করবে। কোম্পানি উত্তোলকৃত টাকা ব্যাংক থেকে গৃহীত ঋণ পরিশোধ, প্রকল্প সম্প্রসারণ এবং আইপিও’র খরচ খাতে ব্যয় করবে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির বেসিক শেয়ারপ্রতি আয় দেখানো হয়েছে ৫.৪৬ টাকা।সূত্র: দৈনিক জনকণ্ঠ, ৩০ মে, ২০১২
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)